ফেনী কারাগারে বিশৃংখলার অভিযোগে ১৪ বন্দিকে বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফেনীর লালপুলে র্যাবের হাতে অস্ত্রসহ আটককৃত আসামি যুবলীগ ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে কারারক্ষীরা এগিয়ে এলে বন্দিদের হাতে প্রদীপ নামে এক কারারক্ষী লাঞ্ছিত হন বলে কারাগারের একাধিক সূত্রে জানা গেছে । ফেনীর জেল সুপার আনোয়ারুল ইকবাল এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা কর্তৃপক্ষ রতন, লিটু, জেমি ও আসিফসহ ১৪ কারাবন্দিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
/টিএন/
আপ-এমপি








