খাগড়াছড়িতে করোনার উপসর্গ নিয়ে গার্মেন্ট কর্মীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ মে ২০২০, ১০:০৬আপডেট : ২৭ মে ২০২০, ১০:০৬

খাগড়াছড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্ট কর্মী মারা গেছেন। প্রশাসনের উদ্যোগে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।

পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা কোরবান আলীর মেয়ে গার্মেন্ট কর্মী শারমিন আক্তার (২৩) ১৯ মে চট্টগ্রাম হতে গ্রামের বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে সে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথায় ভুগছিল। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে গেলে তিনি উপজেলা হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসার কথা বলেন। তবে লোক লজ্জার ভয়ে তারা যাননি। বাড়িতে রেখে প্যারাসিটামল খাওয়াচ্ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার বিকালে সে মারা যায়।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় গ্রামের কেউ তার দাফন- কাফনে রাজি না হওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। পরে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহে একটি টিম, ইসলাম ফাউন্ডেশনের একটি টিম নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। দু’একদিনের মধ্যে ফলাফল জানা যাবে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, বিষয়টি অবগত হওয়ার পর পুলিশের পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের একটি টিম ঘনাস্থলে যায় এবং রাতে ধর্মীয় মতে দাফন করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান