করোনার উপসর্গে মৃত্যু, সৎকার করলো ইসলামি আন্দোলন

চাঁদপুর প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৯:২১আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:২১

শশ্মানে সৎকারের কাজ চলছে

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সমীর চন্দ্র দাসের সৎকার করেছে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম। মঙ্গলবার (২ জুন) রাত ৮টায় চাঁদপুর মহাশশ্মানে তাকে দাহ করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাইমচর উপজেলার উত্তর আলগী কমলাপুর গ্রামে বাড়ি সমীর চন্দ্র দাসের (৪২)। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।

তার মেজ ভাই রবি চন্দ্র দাস জানান, ঈদের আগে থেকে সমীর অসুস্থ ছিল। সে আলগী বাজারে কাপড় আয়রনের কাজ করতো।
ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাসেদসানী জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে তাদের খবর দেওয়া হয়। এরপর তারা হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে মরদেহ চাঁদপুর মহাশশ্মানে নিয়ে যান। শশ্মানের কাজে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে তারা এই প্রথম সৎকার কাজ সম্পন্ন করেন। তিনি বলেন, ‘করোনার এই সময়ে আমরা এ পর্যন্ত ২৪ জনের মরদেহ দাফন এবং একজনের মরদেহ সৎকার করেছি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ