খোঁজ মেলেনি আইসোলেশন থেকে পালানো করোনা রোগীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুন ২০২০, ০৫:২৫আপডেট : ০৯ জুন ২০২০, ০৫:২৭

খোঁজ মেলেনি আইসোলেশন থেকে পালানো করোনা রোগীর ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামের এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে গেছেন। সে সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে।

রবিবার (৭ জুন) বিকালে আইসোলেশন থেকে নিখোঁজ হন কেফায়েত উল্লাহ। এরপর গত ২৪ ঘণ্টায়ও তার খোঁজ মেলেনি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ডা. একরামুল রেজা টিপু জানান, রবিবার বিকালে খোঁজ নেওয়ার সময় ওই রোগীর না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ছাড়পত্র পাওয়া অন্য রোগীদের সঙ্গে তিনি চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। গত ৪ জুন ওই ব্যক্তিকে আইসোলেশন সেন্টারে আনা হয়।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার বিকালে ওই সেন্টারের সাত জনকে সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে যেতে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালের সেবা কর্মীরা বুঝতে পারেন ওই রোগী নেই। খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় সেই রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের স্বজনরা জানান, তিনি বাড়ি ফেরেননি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। আইসোলেশনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এখানের নিরাপত্তা আরও জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি