করোনার ঝুঁকি এড়াতে কেবিনে নেওয়া হচ্ছে না আল্লামা শফীকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২০, ০১:২৯ আপডেট : ১১ জুন ২০২০, ০১:৩১

আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী’র শারীরিক অবস্থা আগে থেকে ভালো বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। তিনি বলেন, উনার অবস্থা আগে অনেক উন্নতি হয়েছে। সবার সঙ্গে কথা বলছেন। তবে তিনি এখনও আইসিইউতেই আছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেওয়া হচ্ছে না।
এর আগে আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। এরপর সোমবার (৮ জুন) দুপুরে হেফাজত আমিরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বাংলা ট্রিবিউনকে বলেন, হুজুর আগে থেকে এখন অনেক সুস্থ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত উনার চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমীরকে গত এক বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল দুপুর ১টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। ২৬ মে তাকে আমিরকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন