করোনার উপসর্গে চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২০, ১০:২৮আপডেট : ১৩ জুন ২০২০, ১০:৪৪

ডা. আরিফ হোসেন করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসক মারা গেলেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হাসান নামে ওই চিকিৎসক মারা যান। এ নিয়ে করোনায় ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে চার জন চিকিৎসকের মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জাননা, ডা. আরিফের আগে করোনা পরীক্ষা করা হয়েছে কিনা সে বিষয়ে তারা জানেন না। কারণ এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর মারা যাওয়ার পর এখনও নমুনা সংগ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়টিও তার জানা নেই।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিক্যাল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি নগরীর কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।

আফতাবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে  ডা. আরিফ একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে শুক্রবার তাকে চমেক হাসপাতালের আইসিইউ ইউনিটে আনা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট দেওয়ার আগেই তিনি মারা যান।’

এর আগে ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মেরন সাইন সিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক  ডা. মুহিদ হাসান মারা যান। ৩ জুন এহসানুল করিম নামে আরও এক চিকিৎসক করোনায় মারা যান। আর ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. এ এম জাফর হোসাইন রুমি মারা যান। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান