খাগড়াছড়িতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলায় এসআই আহত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১২:২৬

খাগড়াছড়ি খাগড়াছড়িতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আহত পুলিশের এসআই মো.শহীদুল ইসলাম মাইসছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার সকালে মহালছড়ি থানার মাইসছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো.রইছ উদ্দিন জানান,গত ১৩ তারিখে মাইসছড়ি বাজারের জনৈক জহির মাস্টারের সঙ্গে প্রতিবেশী বিনয় চাকমার মধ্যে লাউ চুরিকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরবর্তীতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে জহির বারশ টাকা চুরি করে নিয়ে এসেছে বলে ফাঁড়ি ইনচার্জের কাছে অভিযোগ করেন বিনয় চাকমা। অভিযোগের বিষয়টি ফাঁড়ি ইনচার্জ সামাজিকভাবে সমাধান করে দেন এবং জহির মাস্টারকে বারশ টাকা ফেরত দিতে বলেন। বিষয়টি নিয়ে শনিবার সকাল ১০টার দিকে জহির মাস্টারের সঙ্গে ফাঁড়ি ইনচার্জের কথা কাটাকাটির এক পর্যায়ে মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন হামলা চালায়। তারা এসআই  শহীদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেনা সদস্যরা গিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরূদ্ধে মহালছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 /এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম