মৃত্যুর ১২ দিন পর জানা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন

ফেনী প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১৩:১৫আপডেট : ২৬ জুন ২০২০, ১৩:২০

করোনাভাইরাস

ফেনীর সোনাগাজীর প্রকৌশলী বেলায়েত হোসেন (৫৭) মারা যাওয়ার ১২ দিন পর জানা গেলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ১২ জুন রাতে ঢাকার খিলগাঁওয়ের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বেলায়েত হোসেন বাংলাদেশ ক্ষুদ্র শিল্প করপোরেশনের (বিসিবি) প্রধান কার্যালয়ের প্রকৌশলী ছিলেন। ১৩ জুন সকালে স্বজনেরা সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া রিপোর্ট জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন।

নিহতের ভাগনে সোহেল আজাদ বলেন, মামা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। ১২ জুন রাতে বাসায় হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার করোনার কোনও উপসর্গ না থাকায় স্বাভাবিকভাবে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোকজন এসে নমুনা নিয়ে গিয়েছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান