ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৭ জনের করোনা রিপোর্ট শুক্রবার (৩ জুলাই) পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১শ' ২০ জনে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবায় ৯ জন, আশুগঞ্জে তিন জন, আখাউড়ায় দুই জন, নাসিরনগরে দুই জন এবং সরাইলে একজন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত মোট আইসোলেশনে রয়েছেন ৮৩৬ জন। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জেলার মধ্যে ৮০৬ জন এবং অন্য জেলাতে ৩০ জন আইসোলেশনে রয়েছেন। জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৩৯ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন।








