টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১২:৩৪আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:৩৪

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, এ ঘটনায় এসআই মশিউর রহমান, কনস্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছেন।

নিহতরা হলো, হ্নীলা মৌলভী বাজার এলাকার সাদ্দাম হোসেন (২০) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আব্দুল জলিল (৩০)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়। অপরাধীদের ছোড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করে।

অপরদিকে রামু সরকারি কলেজ গেটের পশ্চিম পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সকালে রামু থানার পুলিশ অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম