নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০৯:৩৪আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:৩৪

খাদে পড়া বাস

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মৌলভীবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে তিতাস পরিবহনের একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তারা বাসে থাকা অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে তারা সবাই শঙ্কা মুক্ত ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

খাদে পড়া বাস
দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপড়তা চালান। 
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকারী যান (রেকার) নিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাসটি উদ্ধার হলে নিচে কোনও যাত্রী আটকা পড়ে আছে কিনা জানা যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম