কুমেকে করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৭:১২আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৭:১৩

করোনাভাইরাস কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে একজন এবং আইসোলেশনে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা যান কুমিল্লার সদর উপজেলার রসুলপুর গ্রামের আসমত আলীর ছেলে মো. আলম হোসেন (৫১), লাকসাম উপজেলার নিপেল চন্দ্র দাস (৭০), লালমাই উপজেলার কেরামত আলীর ছেলে দুদু মিয়া (৭০) ও সদর উপজেলার মান্নান (৮২। এছাড়া আইসিইউতে মারা যায় সদর দক্ষিণ উপজেলার আবদুস ছোবাহানের ছেলে হাসান ইমাম (৬৮)।    

উল্লেখ্য, মেডিক্যালের করোনা ইউনিটে মোট মারা গেছেন ২০৩ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন এবং উপসর্গ নিয়ে ১৩৫ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৬৫ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৫৪৯ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান