চার হাজার ঘনফুট পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২০, ১১:১২আপডেট : ১৫ জুলাই ২০২০, ১১:১২

পাহাড় কাটা (ফাইল ছবি) পাহাড় কাটার অপরাধে চট্টগ্রাম নগরীতে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১৪ জুলাই) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই আদেশ দিয়েছেন।

নূরুল্লাহ নূরী বাংলা ট্রিবিউনকে বলেন, নুরুল আজিমের নির্দেশে আনুমানিক ৪ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়। ১২ জুলাই অভিযান চালিয়ে এর সত্যতা পায় পরিবেশ অধিদফতরের টিম। পরে এ ঘটনায় নুরুল আজিমকে শুনানিতে অংশ নিতে নির্দেশ প্রদান করা হয়।  শুনানিতে পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হবে। এছাড়া পাহাড়ের কাটা অংশ আগের অবস্থায় ফেরত আনা এবং সেখানে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া কোনও ধরনের স্থাপনা নির্মাণের কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নুরুল আজিম চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড়ে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এ সময় নুরুল আজিমের কর্মচারী জহির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে এ ঘটনায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি। ওই সময় তিনি মূল অভিযুক্ত নুরুল আজিমকে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের সমন জারি করেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম