ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২২:৪৯আপডেট : ১৭ জুলাই ২০২০, ০১:১৬

পানি বৃদ্ধির কারণে বর্ষাল ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে উজানে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সরাইলের আজবপুর পয়েন্টে পানি বৃদ্ধির এই পরিমাপ নির্ণয় করা হয়। পানি বৃদ্ধির কারণে সরাইলের নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে থাকা) রঞ্জন কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইলের আজবপুর পয়েন্টে তিতাস নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সরাইলের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মুসা জানান, তিতাস নদীতে পানি বৃদ্ধির কারণে হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনও বাড়িঘরে পানি প্রবেশ করেনি। তবে বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে বর্ষাল নামে যে ধান হয় সেটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর শহর-রক্ষা বাঁধের সমান্তরালে পানি প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা হতে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের।

 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান