মাদক ব্যবসায়ীদের ‘গোলাগুলি’, নিহত ১

ফেনী প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৩:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৩:৩৬

ফেনী ফেনীর ছাগলনাইয়াতে দুই দল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলিতে’ এক যুবক নিহত হয়েছে। তার নাম নজরুল ইসলাম নকুল (৩২)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছে। গোলাগুলির শব্দ শুনে পুলিশের একটি টহল দল ওই স্থানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ সেখানে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দু’টি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁঞা বলেন, ছাগলনাইয়া থানার পুলিশ ভোরের দিকে গুলিবিদ্ধ এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন