ফেনীতে ১০০ দিনে ১১৮৪ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০৫:৩৯আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৫:৩৯

করোনাভাইরাস ফেনীতে প্রথম করোনা সংক্রমনের পর থেকে ১০০ দিনের মধ্যে ১১৮৪ জন পজিটিভ হয়েছেন। একই সময়ের মধ্যে ২৮ জন মারা গেছেন বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস আর মাসুদ রানা।

তিনি বলেন, শুক্রবার (২৪ জুলাই) নতুন করে আরও ৫২ জনসহ জেলায় মোট ১১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন জেলার সিভিল সার্জনসহ ২৮ জন। শুক্রবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৩৮ জন। মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ আর চারজন নারী। তবে যারা উন্নত চিকিৎসা নিতে গিয়ে ঢাকা ও চট্টগ্রামে মারা গেছেন তাদের হিসাব ফেনী স্বাস্থ্য বিভাগের তালিকায় যোগ হয়নি। গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে জানান, আক্রান্তদের মধ্যে ২০ জনকে ফেনী সদর হাসপাতালে এবং ২৩ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম