প্রকৌশলী পেটানো চাঁদপুরে সেই উপজেলা চেয়ারম্যান কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ১৫:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৫:৪৩

কারাগারে নেওয়া হচ্ছে বরখাস্ত হওয়া চেয়ারম্যানকে



প্রকৌশলীকে মারধরের অভিযোগ ও আইসিটি আইনের দুই মামলায় চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারমান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন আদালত। অপর দু’জন হলেন, উপজেলা যুবলীগের দফতর সম্পাদক জহিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের নেতা ইমাম হোসেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এবং সিনিয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজম এ নির্দেশ দেন। দু’টি মামলায় শাহজাহান শিশির আদালতে আত্মসমর্পণ করতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন।
প্রসঙ্গত, ছয় কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ দরপত্রের মাধ্যমে পায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনন্ত ট্রেডার্স (জেবি)। তারা কাজটি বিক্রি করে দেয় শিক্ষা প্রকৌশল দফতরের সাবেক কর্মচারী আশরাফুল আলম রনির কাছে। ভবন নির্মাণ কাজের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ করেছিলেন অভিভাবক ও স্থানীয়রা। নিম্নমানের কাজ হওয়ায় অভিভাবকরা একাধিকবার উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জানানোর পর এক পর্যায়ে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ১৯ জুলাই উপ-সহকারী প্রকৌশলী সাইটে গেলে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ারের গায়ে হাত তোলেন। এ ঘটনার পর ইঞ্জিনিয়ার বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, জহিরুল ইসলাম এবং ইমাম হোসেনকে আসামি করে মামলা করেন।
ঘটনার চার দিনের মধ্যেই ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান শাহজাহানকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
আর স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় ২৮ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক প্রশাসন আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে চাঁদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নূর আলমকে কুমিল্লার বরুড়া উপজেলায় বদলি করা হয়।
এদিকে ২২ জুন চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। দুই মামলায় মঙ্গলবার শাহজাহান শিশির আত্মসমর্পণ করতে এলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশে দেয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান