কুমিল্লার গোমতী দিয়ে ভারত-বাংলাদেশে নৌ চলাচল শুরু

কুমিল্লা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০

পরীক্ষামূলক নৌ-যান চলাচল  কুমিল্লা দাউদকান্দি থেকে ভারতের সোনামুড়া বন্দরে পরীক্ষামূলক চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি ট্রলার তাদের উৎপাদিত ১০ টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে সোনামড়া বন্দরে পৌঁছে। এর আগে কুমিল্লার বিবির বাজার গোমতীর অংশে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে পরীক্ষামূলক নৌ চলাচল উদ্বোধন করেন এবং ট্রলারটিকে বিদায় জানান। 

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কাস্টমস অফিসার সুভাস চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা সুপার আজিমুল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সোনামুড়া যাওয়ার পথে ভারতীর হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস তার আগে সোনামুড়া যাওয়ার পথে ভারতীর হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসকে বিবির বাজার স্থলবন্দরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তখন সাংবাদিকদের রীভা গাঙ্গুলী দাস জানান, গত মে মাসে ঢাকায় দুই দেশের মধ্যে নতুন দুটি নৌপথের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর একটি রাজশাহী থেকে ভারতের দুলিহান এবং অপরটি কুমিল্লা দাউদকান্দি থেকে ত্রিপুরা সোনামুড়া।ওই চুক্তি অনুসারে আজ (শনিবার) প্রথম সিমেন্ট এক্সপোর্টের মাধ্যমে ট্রায়াল রান শুরু হলো। বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন সাধারণত দুই দেশের মধ্যে ট্রাক যুগে পণ্য আমদানি-রফতানি করা হয়। এই নৌপথ চালুর ফলে দুই দেশের মধ্যে বর্তমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আমদানি-রফতানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, নৌপথের নাব্যতা সংকট’সহ আরও যে সকল সমস্যা চিহ্নিত হবে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এর ফলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী