টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:১০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:১২








টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ দরবেশ (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধাবস্থায় সেলিম নামে অন্য এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ৩০ হাজার ইয়াবা ও ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার ৩ নং স্লুইচ গেট এলাকার নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
বিজিবি টেকনাফের ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে ঢুকবে বলে সংবাদ পায় বিজিবি। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার ৩ নং স্লুইচ গেইট এলাকার নাফ নদীর মোহনায় অবস্থান নেয়। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় দুই ব্যবসায়ী কেওড়া বনে ঢুকে নাফ নদী পার হয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ দরবেশ ও মোহাম্মদ সেলিম নামে দুই মিয়ানমার নাগরিককে অটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ২টি লম্বা কিরিচ উদ্ধার করা হয়। আহতদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ দরবেশ নামে মিয়ানমার নাগরিককে মৃত ঘোষণা করে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, ইয়াবা ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/জেবি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান