করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩

করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিল এবং পরীক্ষার অন্তত ৩০ দিন (এক মাস) আগে রুটিন দেওয়ার দাবি জানিয়েছে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে এক ‘দূরবন্ধন’ থেকে তারা এই দাবি জানায়। দুপুরে বিভিন্ন কলেজ ও মাদরাসার প্রায় ৭০জন শিক্ষার্থী মুখে মাস্ক পরে এই নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী জয়ন্ত দেব, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষার্থী সামিউল সাফায়েত, নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ দেব, ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী ইয়াসিন হোসেন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, শীতে করোনার সংক্রমণ বেশি ছড়াতে পারে। শীতের প্রভাব এখনই পড়তে শুরু হয়েছে। করোনার এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কোনওভাবেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক না। পরীক্ষায় অংশ নিলে তাদের পরিবারও করোনার ঝুঁকিতে পড়বে। তারা বলেন, আমরা পরীক্ষা দিতে চাই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে এবং পরীক্ষার ৩০ দিন আগে রুটিন দিতে হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম