কোনও আইনজীবী আসামিদের পক্ষ নেননি

নোয়াখালী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৫:১৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৫:৩৮

গ্রেফতার হওয়া রহমত উল্যাহ (নীল রঙের গেঞ্জি পরা)



গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নোয়াখালীতে গ্রেফতার ২ আসামি রহিম ও রহমত উল্যাহকে আদালতে হাজির করা হয়েছে। বেগমগঞ্জ আমলী আদালতের বিচারক মাশফিকুল হকের আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে বিকাল ৫টায় আদেশ দেবেন বলে জানিয়েছেন। তবে আদালতে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

সরকারি রেজিস্টার অফিসার (জিআরও) সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, রহিম ও রহমত উল্যাহকে ৩ নং বেগমগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদনের শুনানি করে আদেশের অপেক্ষায় রাখেন।
ওই ঘটনায় রবিবার (৪ অক্টোবর) রাতে ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও আইসিটি আইনে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি বাদলসহ ৪ জনকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১।
সোমবার সকালে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র‌্যাব-১১।
রবিবার বিকালে একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার রহিম (২০) ও রাতে একই এলাকার রহমত উল্যাহ (৪১)-কে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ।

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ। ঘটনার ৩২ দিন পর রবিবার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার রাতেই দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে আটকও করা হয়েছে।

ভিডিও চিত্রে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের ‘বাবা’ ডাকেন, তাদের পায়ে ধরেন। কিন্তু, তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এসময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় আরেকজন। 

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, নেই দেলোয়ারের নাম 

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধ নির্যাতন: বাদল, কালামদের খুঁজছে পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম