সোনাগাজীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১২:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১২:২৭

অভিযুক্ত তমিজ উদ্দিন নয়ন ফেনীর সোনাগাজীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১২)-কে ধর্ষণের অভিযোগে তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলর ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সাইকুল আহমেদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, ভুক্তভেগী পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের একটি ফার্নিচারের দোকান আছে। গত ১ অক্টোবর সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুলপড়ুয়া মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে দোকানে নিয়ে ধর্ষণ করে নয়ন। ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধরও করে। স্বামী-স্ত্রীর ঝগড়ার পর বিষয়টি প্রতিবেশীরা জেনে যায় এবং পরে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে ঘটনার বর্ণনা দেয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজেদুল ইসলম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই তমিজ উদ্দিন নয়নকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। নয়ন নির্যাতনের শিকার ছাত্রীর সম্পর্কে জেঠা হন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম