ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় নিহত

ফেনী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১০:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১০:২১

সড়ক দুর্ঘটনা স্ত্রী কোহিনুর আক্তারকে (২৫) মোটরসাইকেলে করে নিয়ে নোয়াখালী সদর থেকে চট্টগ্রামে যাচ্ছেলেন মো. ফারুক। রাস্তার ভাঙা অংশে ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কোহিনুর।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, রবিবার (২৪ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। ওই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফারুক তার স্ত্রীকে নিয়ে নোয়াখালী সদর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজিজ ফাজিলপুর গ্রামের চৌধুরী বাড়ির দরজায় পৌঁছলে রাস্তার ভাঙনের কারণে কোহিনূর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যায়। কোহিনূরের বাড়ি নোয়াখালী সদরের পশ্চিম চরকুরিয়া গ্রামের মান্নান নগর এলাকায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী