কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা, বঞ্চিতদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২৩:৪০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২৩:৪০

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বঞ্চিতরা কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বঞ্চিতরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের লালদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ করে ফেলা হয়। জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই বঞ্চিতদের গ্রুপ এই বিক্ষোভ প্রদর্শন এবং সড়কে অবরোধ করে। পরে পুলিশ এসে এক ঘণ্টা পর শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতি সাদ্দাম হোসেনকে সভাপতি এবং মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহ-সভাপতি করা হয়েছে মইন উদ্দীন, কাউসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দীন খোকন ও নারিমা জাহানকে, যুগ্ম সম্পাদক-আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক ও মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক-ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত কমিটির অনুমোদন পত্রে বলা হয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।

ঘোষিত কমিটিতে প্রকৃত ছাত্র ও ত্যাগীদের বঞ্চিত করে বয়সোত্তীর্ণ ও অছাত্রদের পদ দেওয়ার অভিযোগ তুলে তাৎক্ষণিক এই প্রতিবাদ করেছে ছাত্রলীগের একটি পক্ষ। বিক্ষোভকারীরা সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় গ্রুপের বলে জানা গেছে।            

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ জানিয়ে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার ফেসবুক পেজে বিবৃতি দিয়েছেন।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়ে আকস্মিকভাবে এই কমিটি দিয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান