যুবলীগকর্মী জিল্লু হত্যা মামলা পিবিআইতে

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৩:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৩:১০

জিল্লুর রহমান চৌধুরী জিলানী কুমিল্লার চৌয়ারায় প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নিহত জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তদন্তের প্রায় ৩ সপ্তাহ পর মঙ্গলবার (১ ডিসেম্বর) পিবিআই কুমিল্লাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

তদন্তভার বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র। তিনি বলেন, ‘মঙ্গলবার মাত্র মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। আশা করি, ভালোকিছু ফল দিতে পারবো।’

মামলার বাদী জানান, সাংবাদিকদের মাধ্যমে মামলা পিবিআইতে যাওয়ার খবর জেনেছি। পুলিশ তো ২০ দিনেও মামলার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আশা করি, পিবিআই আসামিদের গ্রেফতারে সফল হবে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিনের বেলায় জিল্লুর রহমান জিলানীকে তার স্ত্রীর সামনে তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ধারালো চাপাতি, ছোরা, ডেগার, ছেনি দিয়ে কুপিয়ে আহত করে। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু। এরপর নিহত জিল্লুর ভাই ইমরান হোসেন সিটি করপোরেশনের সরকারদলীয় দুই বর্তমান কাউন্সিলর ও স্থানীয় সাবেক কাউন্সিলরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। জিল্লুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রয়াত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।

আরও পড়ুন...
কুমিল্লায় যুবলীগ কর্মী হত্যা: আ.লীগ-যুবলীগ নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের