‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেশকে পাকিস্তানি ধারায় রূপান্তরের ষড়যন্ত্র হচ্ছে’

রাঙামাটি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৪

রাঙামাটিতে শিক্ষকদের মানববন্ধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চাকমা, সহকারী শিক্ষক আহমেদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।

বক্তারা বলেন, স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ধৃষ্টতা দেখিয়ে এ দেশকে আবারও পাকিস্তানি ধারায় রূপান্তরের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মৌলবাদীগোষ্ঠী। সরকারি চাকরিজীবীরা এভাবে কখনও আন্দোলনে জড়ায় না, কিন্তু দেশের স্থপতির সম্মানে আঘাত হানায় শিক্ষক সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মৌলবাদী শক্তিকে পরাজিত করে এ দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন দেশে মৌলবাদী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। এর আগে আমরা প্রতিবাদ করেছি। এবার প্রতিরোধের সময় এসেছে।’

একই ইস্যুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগও প্রতিবাদ সমাবেশ করে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি