মুরাদনগর-ইলিয়টগঞ্জ ১৫ কি. মি. সড়ক বেহাল, ভোগান্তি চরমে

মাসুদ আলম, কুমিল্লা
২৭ ডিসেম্বর ২০২০, ১২:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১২:৪২

বেহাল সড়ক সংস্কারের অভাবে কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক বেহাল হয়ে পড়েছে। বোরারচর থেকে বাখরাবাদ বাজার এবং নহল চৌমুহনী হয়ে মুরাদনগর উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের পিচ, বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পথচারী, চালক ও যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এছাড়া এই সড়কের দুটি স্থানে নির্মিত পুরাতন বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।

সড়কে চলাচল করা চালক ও যাত্রীরা জানান, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বিকল্প হিসেবে রাজধানী ঢাকায় যাতায়াতে এই ইলিয়টগঞ্জ সড়ক ব্যবহার করেন মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বাসিন্দারা। সোজা ও আয়তনে কম হওয়ায় অল্প সময়ের মধ্যে দাউদকান্দিতে পৌঁছানো সম্ভব হয়। এ কারণে ক্যান্টনমেন্ট হয়ে ঢাকায় যেতে হয় না। কিন্তু গত দুই বছর দরে এই গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কজুড়ে গর্ত আর খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন যাত্রী ও চালকরা। এই রাস্তায় চলাফেরা করতে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর সদর পর্যন্ত সড়কটি ২৫ কিলোমিটার। এই সড়কের বোরারচর থেকে বাখরাবাদ বাজার ও নহল চৌমুহনী হয়ে মুরাদনগর উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ট্রাক্টরসহ ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে।

বেহাল সড়ক এদিকে সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে ধুলাবালি ওড়ায় সামান্য বাতাসেই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও সড়কের পাশে বসবাসরত বাসিন্দাদের।

এই সড়কে নিয়মিত সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মানিক, আবুল খায়ের ও ইউছুফ জানান, সড়কের রোরারচর থেকে মুরাদনগর সদর পর্যন্ত গর্ত আর গর্ত। এই বেহাল সড়ক গাড়ি চালানোর উপযোগী নয়। মানুষের ভোগান্তি চরমে। গাড়িতে বসে যাত্রীরা চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় সংসদ সদস্যদের গালিগালাজ করে।

চালকদের অভিযোগ, সড়কের পান্নারপুল থেকে মুরাদনগর উপজেলা সদর পর্যন্ত অসংখ্য স্থানে গাড়ি থেকে চাঁদা তোলেন স্থানীয় নেতারা। প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থেকে পান্নারপুল ৩০ টাকা, নহল চৌমুহনীতে ৩০ টাকা এবং বাখরাবাদ বাজারে ৩০ টাকা করে চাঁদা উত্তোলন করা হয়। প্রতিদিন এই হারে চাঁদা দিয়েও গর্ত আর খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি পোহাতে হয়। প্রায় সময় গাড়ির চাকাসহ ইঞ্জিনে নানা সমস্যা তৈরি হয়।

বেহাল সড়ক সড়কে চলাচলকারী মিজানুর রহমান নামে এক যাত্রী জানান, সড়কে গর্ত আর খানাখন্দ থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। জনস্বার্থে সড়কটি শিগগিরই সংস্কার করা দরকার।

মুরাদনগর উপজেলার চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর জানান, মুরাদনগর- ইলিয়টগঞ্জ সড়কটি মুরাদনগর ও দেবিদ্বারের বাসিন্দারা রাজধানীতে আসা-যাওয়ায় বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া সড়কটি দুর্ভোগপূর্ণ হওয়ায় ওই সড়কের বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহার করে মানুষ। কিন্তু এই সড়কটিরও সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আমি জেলা সমন্বয় কমিটির সভায় সংস্কারের কথা বলেছি। তখন সড়ক ও জনপথ বিভাগ জানায়, সাড়ে ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই সড়কটি সংস্কারের জন্য। আশা করি, খুব শিগগিরই কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে কাজ শুরু করবে।

বেহাল এই সড়কটি সংস্কারে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সড়কটি সংস্কারের প্রয়োজন। শুধু সড়ক নয় খাল ও নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজগুলোও ঝুঁকিপূর্ণ। এই সড়ক সংস্কারের জন্য ঢাকায় আবেদন করেছি। স্থানীয় সংসদ সদস্যও চেষ্টা করে যাচ্ছেন। ইনশাল্লাহ প্রকল্প বাস্তবায়ন হলে খুব দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা যাবে।’  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম