৯ শর্তে প্রবেশনে মাদক মামলার নবম শ্রেণির ৩ ছাত্র

ফেনী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ০২:৫০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৫০

৯ শর্তে প্রবেশনে মাদক মামলার নবম শ্রেণির ৩ ছাত্র ফেনীতে মাদক মামলার নবম শ্রেণির ৩ ছাত্রকে ৯ শর্তে প্রবেশনের সুবিধা দিয়েছেন আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালত এ রায় দেন। আদালতের এই রায়ে তিন শিক্ষার্থীর স্বজন ও মানবাধিকারকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

আদালত সূত্র জানায়, এ বছরের ২৭ জুলাই ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর গ্রাম থেকে ৮ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ নবম শ্রেণির ছাত্র জাহিদ, রাজু ও সাকিবকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দেলোয়ার হোসেন জাহিদের প্যান্টের পকেট থেকে ৮ গ্রাম গাঁজা, সোহেল ইমাম মামুন প্রকাশ রাজুর পকেট ও ইমরান হোসেন সাকিবের পকেট থেকে ২ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। তারা সবাই বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আদালতে ফুলগাজী মডেল থানা পুলিশ অভিযোগপত্র জমা দেন। এ মাসের ৭ ডিসেম্বর অভিযোগ গঠনকালে তিন ছাত্র নিজেদের দোষ স্বীকার করে আদালতে অনুতপ্ত হয়। আদালত আসামিদের সামাজিকতা, ছাত্রজীবন ও কর্মজীবনের কথা চিন্তা করে সাজা না দিয়ে ৯ শর্তে প্রবেশনের সুযোগ দেন।

প্রবেশনের শর্তগুলো মাঝে মাদকগ্রহণ ও বিক্রয় না করে এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা, পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কথা রয়েছে। এছাড়াও নির্ধারিত বই পড়া, সিনেমা দেখা এবং গাছ রোপণের শর্তও ঘোষণা করা হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বেঞ্চ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আসামিরা বয়সের দিক থেকে এখনও কিশোর। তাদের ছাত্রজীবন ও কর্মজীবনের কথা চিন্তা করে আদালত সাজা ঘোষণা না করে সংশোধনের সুযোগ দিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের