মারা গেছেন সংঘর্ষে আহত সেই বীর মুক্তিযোদ্ধা

চাঁদপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৩১

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন (মোহন সিরাজ) মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ইটের আঘাতে গুরুতর হন বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে গত ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, মোহন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছাড়াও পরিশ্রমী সমবায়ী সংগঠক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম