গোলাগুলির ঘটনায় আ.লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীসহ আটক ২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২১, ১২:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:৪৭

চট্টগ্রামের পাঠানটুলিতে নির্বাচনি সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সরকারদলীয় ও বিদ্রোহী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনার পর তাদের আটক করা হয়। ওই সংঘর্ষে আজগর আলী বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরকারদলীয় কাউন্সিলর প্রার্থী নজরল ইসলাম বাহাদুরের সমর্থক ছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আবু বকর ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পাঠানটুলিতে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে।’
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে একই দলের বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর আবদুল কাদেরের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোলাগুলিতে নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী আজগর আলী বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১৩ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় সেজান মাহমুদ সেতু নামে একজন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৩জনকে নাম উল্লেখপূর্বক আসামি এবং আরও ৩০ থেকে ৪০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঘটনার পর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ওই এলাকায় গণসংযোগে গেলে আব্দুল কাদেরের সমর্থকরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কোনও কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। তাদের গুলিতে বাবুল নিহত হন।
অন্যদিকে, বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের আটকের আগে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় আজী শাহ মাজার থেকে প্রচারণা শুরু করি। গণসংযোগ করতে করতে আমরা যখন আজম ম্যানশনের সামনে যাই তখন নজরুল ইসলামের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এসময় আমি একটি বাসায় আশ্রয় নেই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করেন। বাবুল তাদের (নজরুল ইসলামের অনুসারীদের) গুলিতেই নিহত হয়েছেন।

আগের সংবাদ:

চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি, নিহত ১

 
/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের