রেডক্রিসেন্টের বেদখল হওয়া ভূমি উদ্ধারের নির্দেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২০:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৩৮

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের বেদখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। প্রয়োজনে আদালতে মামলা করে রেড ক্রিসেন্টের ভূমি উদ্ধারের নির্দেশ দেন তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সোমবার (১৮ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।

জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় রেড ক্রিসেন্টের নামে দুই একর এবং খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগে ৫ একর ভূমি বেদখল হয়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘একটি আন্তর্জাতিক স্বেচ্চাসেবী সংগঠনের জায়গা কীভাবে ভূমিখেকো চক্র দখল করে নেয়। এটি যথাযথভাবে তদন্ত করে এসব চক্রের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

মংসুইপ্রু চৌধুরী অপু বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদর দফতর হতে পাওয়া ৬০০টি কম্বলের সঙ্গে আরও ৪০০ কম্বল নিজ থেকে দেবেন উল্লেখ করে বলেন, ‘যত দ্রুত সম্ভব এসব কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করতে হবে।’

এ সময় কার্যকরী পরিষদের ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি, অন্য সদস্যরাসহ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী