‘মাদক নির্মূল না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে’

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৫:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৫:৪০

মাদকের বিস্তার ও ক্ষতি থেকে যুব সমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, সেভাবে মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে। মাদক নির্মূল না হলে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত হবে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দফতরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত 'মাদকদ্রব্য ধ্বংস' করার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মাদকের সঙ্গে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এজন্য মাদক কারবারে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

‘মাদক নির্মূল না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে’ এসময় পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো, সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিজিবির প্রশিক্ষণ মাঠে চেকপোস্ট কার্যক্রমের ওপর দেওয়া ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের ওপর তৈরি ভিডিওচিত্র দেখেন। পাশাপাশি ডগস্কোয়াড দিয়ে তল্লাশি অভিযানও প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে কক্সবাজারে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়

পরে কক্সবাজারের ঈদগাঁওতে নবনির্মিত থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, সকালে কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসক ও কারিগরি শিক্ষা ভবন উদ্বোধন করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম