তারেক সোলেমানের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি নওফেলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২১, ০২:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:২৩

তারেক সোলেমান সেলিম আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার স্ত্রী-সন্তানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে প্রয়াত সেলিমের বাসায় যান নওফেল। সেখানে তিনি সেলিমের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ইমতু ও তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল, মেয়ে তাসনিন তারেক ও তাফানুর তারেকের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান। এসময় তিনি যে কোনও প্রয়োজনে তার স্ত্রী-সন্তানদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নওফেল বলেন, ‘তারেক সোলেমান সেলিম আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলনসহ সব সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল প্রয়াণে আওয়ামী লীগ রাজপথের একজন পরীক্ষিত নেতাকে হারালো। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও তারেক সোলেমান সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তারেক সোলেমান সেলিম চট্টগ্রাম সিটি করপোরেশনের চার বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের আলোচিত ছাত্রলীগ নেতা সর্বশেষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ