করোনা টিকা নিতে আসাদের জন্য চেয়ার-টেবিল বরাদ্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬

খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা টিকা নিতে আসাদের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। আসবাবপত্রগুলো হচ্ছে ২০০টি চেয়ার, ৯টি টেবিল আর ২০টি হাতওয়ালা চেয়ার।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি হাসপাতালের তত্ত্বাবধায়কের হল রুমে এই আসবাবপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

মূলত করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের জন্য এই আসবাবপত্র খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগকে দেওয়া হয়। যাতে যারা করোনা টিকা নিতে আসা ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে না হয়। সারাদেশে ন্যায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতেও করোনা টিকা দেওয়া হবে।

এই সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি নব নির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, গাইনী বিভাগীয় প্রধান ডা. জয়া চাকমা, ডা. নয়নময় ত্রিপুরা প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের