শিশু ধর্ষণ মামলায় মৌলভির যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫

কক্সবাজারে শিশু ধর্ষণের মামলায় মনসুর আলম (৪০) নামে এক মৌলভিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্ধ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ জজ) জেবুন্নাহার আয়শা রায় ঘোষণা করেন।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মনসুর কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম হজালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্পেশাল পিপি জানান, ২০১৮ সালের ৭ জুলাই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দোছড়ি জামে মসজিদে রাতে অন্যদের সঙ্গে মাওলানা মনসুরের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে ১০ বছরের এক শিশুশিক্ষার্থী। পরে রাত সাড়ে ১২টার দিকে মনসুর আলম শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মাওলানা মনসুর আলমকে আসামি করে রামু থানায় ২০১৮ সালের ১০ জুলাই মামলা করেন।

মামলায় মৌলভী মনসুর আলম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে ১০ জন সাক্ষী এবং আসামিপক্ষে ৫ জনকে সাফাই সাক্ষী নেওয়া হয়। জেরা, যুক্তিতর্ক শেষে বিচারক রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের