তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)।

খবর পেয়ে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এদিকে মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যুতে দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

হারবাং নাথপাড়ার বাসিন্দা শিক্ষক উজ্জ্বল নাথ জানান, লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির দোকান বন্ধ করে দুই জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। রাস্তায় তারা দুর্ঘটনার শিকার হয়।

চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী তেলবাহী ট্রাকের (চট্টগ্রাম মেট্রো-চ ৪১-০০৫৭) ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (কুমিল্লা-হ ১৩-৮৫০২) আরোহী দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের