ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: সিটি কাউন্সিলর আলমগীর তিনদিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

কুমিল্লা নগরীর ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর আলমগীর হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে কুমিল্লার ৯ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম মাহমুদ খান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

কাউন্সিলর আলমগীর গত ৪ ফেব্রুয়ারি জামিন নিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে গেলে তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন আলমগীর।
পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, কাউন্সিলর আলমগীরকে কারাগারে পাঠানোর পর আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করি। সেই আবেদনের শুনানি হয় মঙ্গলবার দুপুরে। পরে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। আশা করছি জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
নিহত ওই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১০ জুলাই জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে মসজিদকে থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী রেখা বেগম। এদিকে কাউন্সিলর আলমগীর কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। এ ঘটনার কারণে গত বছরের ২৪ জুলাই তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

নিহতের ছোট ভাই স্থানীয় যুবলীগ নেতা শাহজালাল আলাল বলেন, কাউন্সিলর আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর থেকে সে পলাতক ছিল। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে আমাদেরও বিভিন্ন হুমকি দিয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা আলমগীরসহ সব খুনির ফাঁসি চাই।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম