যাত্রীবাহী বাস খালে, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২

সিলেট-কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস খালে পরে যাওয়ায় ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় বাসযাত্রীদের আহত অবস্থায় বের করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশসহ সংশ্লিষ্টরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তফা মহসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। বাসের ভেতরে তল্লাশি করা হয়েছে। কোনও যাত্রী পাওয়া যায়নি। তবে বাসের নিচে কেউ আছে কিনা তা বাসটি উদ্ধারের পর জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন জানান, দিগন্ত পরিবহনের লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনায় ১০ জন আহত হলেও কেউ মারা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। এ ঘটনায় কেউ নিহত হননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম