দেবিদ্বারে গণসংযোগে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১০

কুমিল্লার দেবিদ্বার উপজেলা উপ-নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের পুরাতন বাজারে এই হামলার ঘটনা ঘটে।

এ নিয়ে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের অভিযোগ করেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছিল। এসময় স্থানীয় উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ তার লোকজন এক নেতার নির্দেশে নৌকার গণসংযোগে গুলি চালায়। গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলের বক্তব্য নেওয়ার জন্য ফোন করে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন, দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। সম্ভবত পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি