আরও ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা গেলেন ভাসানচরে

নোয়াখালী প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২০:০৭আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:০৭

উন্নত জীবনযাপনের প্রত্যাশায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর অব্যাহত রয়েছে। পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দুপুর দু’টায় নৌবাহিনীর ৫টি জাহাজে  সেখানে পৌঁছান এক হাজার  ৭ শ’৫৯জন রোহিঙ্গা শরণার্থী।

নৌবাহিনীর জাহাজে ভাসানচরে আসছেন রোহিঙ্গারা

এর আগে, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজগুলো তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এদের মধ্যে ৪৪৫ জন পুরুষ, ৫১৬ মহিলা ও ৭৯৮ শিশু রয়েছে। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এক হাজার ৭৫৯জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়েছে। পরে সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে তাদের ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম