আখাউড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, যুবককে ডেকে নিয়ে খুন!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৪:৩১আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৪:৩১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজু মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শুভ (২৫) নামে অপর এক যুবক তাকে হত্যা করেছে বলে অভিযোগ রাজুর পরিবারের সদস্যদের। রবিবার (৭ মার্চ) রাতে পৌর এলাকার দেবগ্রামের টানা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কথিত প্রেমিকা ও রাজুর বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার (৮ মার্চ) বেলা পৌণে ১১টায় সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজু দেবগ্রাম গ্রামের দুলাল মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলায়। আর অভিযুক্ত শুভর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা দেবগ্রামের শেখ রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতো।

রাজুর বাবা আলমগীর মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়ায় থাকেন। বিয়ে করেন উপজেলার নয়াদির গ্রামে। বড় ছেলে রাজু ডিস লাইনের কর্মচারী হিসেবে কাজ করতো। রবিবার রাত ৯টার পর দেবগ্রাম টানা ব্রিজের সামনে থেকে তাকে ডেকে একটু ভেতরে নির্জন জায়গায় নিয়ে ছুরিকাঘাত করে শুভ। খবর পেয়ে রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আশুগঞ্জে তার মৃত্যু হয়।

রাজুর মা আনোয়েরা বেগম অভিযোগ করেন, তিন-চার মাস আগে মাঈনুদ্দিন মিয়ার ছেলে বিবাহিত শুভকে এক মেয়ের সঙ্গে দেখে ফেলেন রাজু। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে রাজুকে হত্যা করে শুভ।

তিনি জানান, রাজুর আয় ও তার বাবার উপার্জনের টাকায় সংসার চলতো। এ ঘটনায় থানায় অভিযোগ দিবেন তারা।

আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই মেয়ের সঙ্গে রাজুও যোগাযোগ রাখতো বলে শুভর সঙ্গে বিরোধ হয় বলে প্রাথমিকভাবে জেনেছি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের