চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জুম্ম জনগণ অস্তিত্ব সংকটের আতঙ্কে: সন্তু লারমা

জিয়াউল হক, রাঙামাটি
০৮ মার্চ ২০২১, ১৯:২৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:২৬

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, অনেক আশা-ভরসা নিয়ে আমরা ১৯৯৭ সালে চুক্তি করেছিলাম। কিন্তু গত ২৩ বছরে আমরা চুক্তি বাস্তবায়নের গতি দেখে হতাশ। চুক্তির পর জুম্ম জনগণের জীবনমান উন্নয়নের অনেক আশা করলেও বর্তমানে আমরা অস্তিত্ব সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। তাই নারী অধিকার রক্ষার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের আন্দোলনে জুম্ম নারীদের এগিয়ে আসার আহ্বান জানাই।

আন্তর্জাতিক নারী দিবস ও ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে রাঙামাটি জেলা সদরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকালে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে দেশে। এই ৫০ বছরে অস্তিত্ব হারাতে হারাতে আজ আমরা সর্বস্বান্ত। চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় হতাশা আরও বাড়ছে। আমরা এখন তাকিয়ে আছি কবে কীভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে। আমরা অপেক্ষায় আছি কিন্তু, চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলে শুধু জুম্ম নারী নয়, সব ক্ষেত্রে জুম্ম নারী পুরুষ বঞ্চিত হচ্ছে। পার্বত্য অঞ্চলে এক ধরনের শাসন ব্যবস্থা চলছে যার দ্বারা এখানকার জুম্ম নারীরা শোষণের স্বীকার হচ্ছে।

‘করোনাকালে সমভবিষ্যৎ প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করি’ এই শ্লোগানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) উপস্থিত ছিলেন।

এছাড়া মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে টিআইবি’র ট্রাস্টি অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম