ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার শিলের আঘাতে চাচির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১৭:১৯আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৭:১৯

কুমিল্লার বরুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার শিলের আঘাতে চাচির মৃত্যু হয়েছে। নিহত চাচি জমিলা বেগম (৫০) বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাতপুকুরিয়া গ্রামের তোরাব আলীর স্ত্রী। সোমবার (১৫ মার্চ) উপজেলার হাতপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাহিদ আহমেদ জানান, হাতপুকুরিয়া গ্রামে আপন বাসুরের দুই ছেলের মধ্যে সৃষ্ট ঝগড়া থামাতে গেলে ভাতিজা শাহজাহানের শিলের আঘাত চাচি জমিলার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে চাচি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা শাহরাস্তির একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নারী মৃত্যুর ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

উল্লেখ্য, রবিবার (১৪ মার্চ) কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে চাচাকে মারধরের পর এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে আপন ভাতিজারা মিলে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের