হাটহাজারীতে নিহত চারজনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২১, ০০:৩১আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:৩১

হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, শুক্রবার সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই শনিবার রাত ৯টার দিকে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত চারজন হলেন রবিউল ইসলাম, মোহাম্মদ মেহেরাজ, আবদুল্লাহ ও জামিল হোসেন। এদের মধ্যে রবিউল ইসলামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। রবিউল স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তেন। পাশাপাশি হাটহাজারীতে দর্জির কাজ শিখছিলেন। অপর তিনজনের বাড়ি নওগাঁ, মাদারীপুর ও কুমিল্লা জেলায়। পুলিশ পাহারায় মরদেহগুলো তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হচ্ছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর হেফাজত নেতাকর্মীরা ময়নাতদন্ত ছাড়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানায়। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে কোনও সুরাহা না হওয়ায় ওই রাত ১০টার দিকে চারজনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে আজ রাতে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম