ফেনী-নোয়াখালী সড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু

ফেনী প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১২:২৫আপডেট : ২৮ মার্চ ২০২১, ১২:২৫

ফেনী ও নোয়াখালী মহসড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ রাস্তা থেকে গাছের গুঁড়িগুলো সারানোর পর রবিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে যান চলাচল শুরু হয়। এর আগে সকালে গাছের গুঁড়ি ফেলে সড়কটি অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন,  ‘হেফাজতের কর্মীরা ফেনী নোয়াখালী সড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। পুলিশ খবর পাওয়ার পরপরই তা সরিয়ে দিচ্ছে।’

নোয়াখারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন,  ‘বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় সড়ক থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গাছের গুঁড়ি অপসারণ করে নিয়েছে। এখানে কাউকে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।’

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার দিকে তাঁরা দাগনভূঞা থেকে অটোরিকশায় বেগমগঞ্জের চৌমুহনী যাচ্ছিলেন। তাঁরা জমিদারহাট এলাকায় এসে দেখেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর অসংখ্য গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।

তবে ফেনী জেলা শহরসহ সড়কে হরতাল চলাকালে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক পাহারায় রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম