শ্বশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ নিহতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৭:৩৬আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৮:৩১

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়ীয়া গ্রামে তিন সন্তানের জননী ছায়েরা খাতুন ওরফে রেখা (৩৫) নামে এক গৃহবধূকে তাঁর শ্বশুর আবদুল মান্নান ওরফে মনা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে আবদুল মান্নান পলাতক রয়েছেন। রবিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ছায়েরা খাতুন ওরফে রেখা ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. বাবুলের স্ত্রী এবং উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে রেখার সঙ্গে প্রবাসী মো. বাবুলের বিয়ে হয়। বিবি আমেনা (১৬), সাইফুল ইসলাম শাওন (১৪) ও জাফর ইসলাম (১১) নামে তাদের তিন সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন রেখা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর মান্নানের সঙ্গে তাঁর বিরোধ ছিল। আজ সকালে ঘর থেকে রেখার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসে। এ সময় আবদুল মান্নান ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে রেখার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বাড়ির লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবদুল মান্নান ওরফে মনাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

/এম্এএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম