গ্যারেজে পুড়ে যাওয়া প্রাইভেট কার থেকে সোয়া ৬ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৯ মার্চ ২০২১, ১৪:৩৬আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৪:৩৬

কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটার সিকদারপাড়া থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে মহেশখালী পৌরসভার সিকদারপাড়ায় গোলাগুলির ঘটনার পর একটি গ্যারেজে লাগা আগুন লাগে। সে আগুন নিভিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কারের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাইভেট কারটির মালিক সালাহ উদ্দিন। এলাকায় প্রচলিত আছে তার বাবা জাকারিয়া একজন পলাতক রাজাকার। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাহ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে দু-পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়। এই ঘটনার জের ধরে সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ৩টি মোটর সাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এসময় সালাউদ্দিনের প্রাইভেট কারেও আগুন লাগে। ওই প্রাইভেট কারের আগুন নেভাতে গিয়ে ইয়াবা পোড়ার গন্ধ পেয়ে কারটি তল্লাশি করে এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্যারেজে আগুন লেগে পুড়ে যায় আরও তিনটি মোটরসাইকেল।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, পুলিশ আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে ইয়াবার গন্ধ পেলে তাদের সন্দেহ হয়। আগুন নেভানোর পর তল্লাশি করে আংশিক পুড়ে যাওয়া প্রাইভেট কারের পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উৎস ও এই কারবারের সঙ্গে কে বা কারা জড়িত তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারা গোলাগুলি করেছে ও গুলিতে কারা আহত হয়েছে এবং গ্যারেজে কারা আগুন দিয়েছে তাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম