ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ১৮:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮:০৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শাহীমা আক্তার (১৯) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে শহরতলীর সুরভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী মাসুম মিয়াকে (৩০) আটক করেছে থানা পুলিশ। 

নিহত শাহীমা আক্তার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে। আটক মাসুম মিয়ার বাড়ি হবিগঞ্জ সদর থানার সুলতানশী গ্রামে। তার পিতার নাম আব্দুল কাইয়ুম। মাসুম পেশায় কসাই ও সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ ও হালিমা আক্তার জানান, চার বছর আগে মাসুমের সঙ্গে শাহীমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দুজনের মধ্য ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে মাসুম শাহীমাকে বাড়ি নিয়ে যেতে চাইলে শাহীমা ও তাঁর বোন হালিমা রাতে না গিয়ে পরদিন ভোরে যাওয়ার কথা বলেন।  এ নিয়ে তাঁদের মধ্য কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ছুরি দিয়ে শাহীমার বুকে ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘ঘাতককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ারের প্রক্রিয়া চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম