ভাসানচর পরিদর্শন করলেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ১৯:০৯আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৯:০৯

জাতিসংঘের প্রতিনিধিদের পর এবার বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন। শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে আসেন।

যুুুুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা ভাসানচর পরিদর্শন করেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

ভাসানচর পরিদর্শন করলেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার জানা যায়, সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ ভাসানচরে অবস্থান করেন। এ সময় তারা ভাসানচরের এক নম্বর ওয়্যারহাউজে বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, বিকাল ৩ টায় পরিদর্শন শেষে ১০ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ভাসানচর ত্যাগ করেন।

এর আগে, ১৭ মার্চ ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করে জাতিসংঘের ১৭ সদস্যের প্রতিনিধি দল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম