বেগমগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই, যুবক দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ১৩:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৩:৪১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে ছয়টি বসতঘর এবং ঘরে থাকা মূল্যবান মালামাল, সোনা ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে বেলাল (৩৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বেগমগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই, যুবক দগ্ধ সোমবার দিবাগত রাত (৬ এপ্রিল) ২টার দিকে উপজেলার কাদিরপুর ইউয়িনের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রামের আনিছা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেগমগঞ্জে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই, যুবক দগ্ধ চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে, চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম